জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫



জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার নির্বাহী আদেশকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের সিয়াটল ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন কফেনৌর। একইসঙ্গে নির্বাহী আদেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার একটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল সংক্রান্ত।

তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের আদালতে আবেদন জমা পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে, আদেশটিকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের সিয়াটল ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন কফেনৌর। একইসঙ্গে নির্বাহী আদেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি।

ট্রাম্পের আদেশটি আটকে দিতে ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন এবং তিনটি ডেমোক্র্যাটিক-শাসিত রাজ্যের পক্ষ থেকে করা আবেদনের পক্ষে রায় দেন বিচারক কফেনৌর।

আদালতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তি দেয়া হয়, এই আদেশে রাজ্যগুলোর তাৎক্ষণিক ক্ষতি হয়েছে এবং আরও বিচারবিভাগীয় আলোচনা ছাড়াই বিচারকের সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তবে বিচারক তার স্থগিতাদেশ দেয়ার সিদ্ধান্তে অটল ছিলেন।

এদিকে, নির্বাহী আদেশের ওপর দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে ট্রাম্প প্রশাসন বলছে, শেষ পর্যন্ত আইনি লড়াই চলবে।

বাংলাদেশ সময়: ১১:২৮:৪১   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০, দাবি তালেবানের
ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ