গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না: আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না: আমীর খসরু
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



গণতন্ত্রের বাইরে অন্য উদ্দেশ্য থাকলে ভালো হবে না: আমীর খসরু

গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান’ বিষয়ক আলোচনা সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, সব দলের সমর্থনে এই সরকার গঠন হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা উচিত। আর যদি গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটা ভালো হবে না। সরকারের কথাবার্তা ও আচার-আচরণে এর বাইরে কিছু চিন্তা করা সমুচিত নয়।

তিনি বলেন, সব বিষয়ে ঐক্য না-ও থাকতে পারে। তবে, যত দ্রুত নির্বাচন হবে, তত ভালো।

বাংলাদেশের ৯০ শতাংশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার বিএনপি করেছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, ছয় বছর আগে খালেদা জিয়া ভিশন-২০৩০ এ সংস্কারের কথা বলেছেন। সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথাও তাতে উল্লেখ ছিল। আর এখন বিএনপিকেই সংস্কারের সবক দেওয়া হচ্ছে।

আমীর খসরু বলেন, বাংলাদেশে সংস্কারের নায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের ক্রান্তিকালে জাতীয়তাবাদের সত্তা দিয়েছেন তিনি। জর্জ ওয়াশিংটনের সঙ্গে তার তুলনা হয়। বিএনপি কখনও জিয়াউর রহমানকে মহামানব বানায়নি। যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেলে সমস্যা হয়।

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংস্কারের অগ্রদূত বিএনপি। দুই বছর আগেই তারেক রহমান সংস্কারের ঘোষণা দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:২৬   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
গরু মোটাতাজায় নিষিদ্ধ ওষুধ, সালথায় পল্লী চিকিৎসককে জরিমানা
এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে অলিই রাষ্ট্রপতি হতেন: হামিদুর
এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ