মসজিদুল হারামে ২৪ ঘণ্টার উন্নত চিকিৎসা সেবা চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মসজিদুল হারামে ২৪ ঘণ্টার উন্নত চিকিৎসা সেবা চালু
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



মসজিদুল হারামে ২৪ ঘণ্টার উন্নত চিকিৎসা সেবা চালু

মসজিদুল হারামের মুসল্লিদের জন্য ২৪ ঘণ্টার চিকিৎসা সেবা চালু করেছে মক্কা মেডিকেল কমপ্লেক্স। তিনটি জরুরি সেবা কেন্দ্রের মাধ্যমে হাজিদের দ্রুত চিকিৎসা সহায়তা দিতেই এ ব্যবস্থাপনা চালু করা হয়েছে।

এ সেবা কেন্দ্রগুলো কৌশলগতভাবে মসজিদের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে বলে জানায় মসজিদুল হারামের অথরিটি।
জরুরি সেবা কেন্দ্র ১: কিং ফাহাদ সম্প্রসারণের প্রথম তলায়, গেট ৮৮ এর পাশে। জরুরি সেবা কেন্দ্র ২: বাবে ইসমাইলের কাছে, জানাজা নামাজের হলের পাশে।জরুরি সেবা কেন্দ্র ৩: আজিয়াদ ব্রিজের কাছে।

মক্কা মেডিকেল কমপ্লেক্স ও দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ যৌথভাবে এসব সেবা কেন্দ্র পরিচালনা করছে, যা হাজিদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও কাজ করছে।

সৌদি রেড ক্রিসেন্ট অথরিটি, দুই পবিত্র মসজিদের সাধারণ কর্তৃপক্ষের সহযোগিতায়, বিভিন্ন স্থানে স্বয়ংক্রিয় বহিঃস্থ ডিফিব্রিলেটর (AED) স্থাপন করেছে। হৃদরোগ বা শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থায় এই যন্ত্র দ্রুত বৈদ্যুতিক শক দিয়ে হৃদযন্ত্রের স্বাভাবিক গতিপথ পুনঃস্থাপন করে জীবন রক্ষা করতে সহায়তা করে।

মসজিদুল হারামের প্রধান প্রবেশদ্বারে ৫টি যন্ত্র স্থাপন করা হয়েছে। তাওয়াফ এলাকা বা মাতাফে ৫টি যন্ত্র। তৃতীয় সৌদি সম্প্রসারণ এলাকায় ৫টি যন্ত্র। এই যন্ত্রগুলো সহজ নির্দেশিকা দিয়ে পরিচালনা করা যায়, যা জরুরি পরিস্থিতিতে তাত্ক্ষণিক সাহায্য করে।

হজ মৌসুমে হাজিদের সুরক্ষা নিশ্চিত করতে মক্কা মেডিকেল কমপ্লেক্স ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সচেতনতা কার্যক্রম চালু করেছে। এই সমন্বিত উদ্যোগের লক্ষ্য হল পবিত্র স্থানগুলোতে হাজিদের জন্য নিরাপদ ও সেবামূলক পরিবেশ নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ১৫:৪১:২২   ২৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন: রুমন
বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ