যৌক্তিক রাজস্ব আহরণে জোর দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » অর্থনীতি » যৌক্তিক রাজস্ব আহরণে জোর দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



যৌক্তিক রাজস্ব আহরণে জোর দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজস্ব আহরণ যেন যৌক্তিক হয়, পাশপাশি ব্যয়টাও যেন যৌক্তিক হয়; আমরা সেদিকে জোর দিচ্ছি।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এই মুহুর্তে বড় দরকার অর্থনীতির সংস্কার। প্রক্রিয়া ও আইন যা আছে তা ঠিকভাবে ব্যবহার করতে হবে।

সরকার সিস্টেম ঠিকভাবে ব্যবহার করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের একটু পজিটিভ স্ট্যান্ড চাই। সব জিনিসের দাম একত্রে কমবে না, আবার একত্রে বাড়বে এমনটাও না। তবে জনগনের কষ্ট হচ্ছে এটা ঠিক।

রাজস্ব আহরণ যেন যৌক্তিক হয়, পাশপাশি ব্যয়টাও যেন যৌক্তিক হয়। সরকার সেদিকে জোর দিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১২:০২:১১   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ