শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৮.৬ ডিগ্রি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৮.৬ ডিগ্রি
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৮.৬ ডিগ্রি

নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর রাতে ঠান্ডার প্রভাব বেশি থাকছে। তীব্র ঠান্ডা এবং হিমেল বাতাসের কারণে ভোগান্তিতে পড়েছে এ অঞ্চলের মানুষ।

রোববার (২৬ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুই দিন ধরে আবারও বেড়েছে শীতের দাপট। সকালে কুয়াশা কমলেও বেড়েছে ঠান্ডার দাপট। তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা থাকলেও হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল ১০টা পর্যন্ত।

নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বেড়েছে শীত এবং কুয়াশা। হিমেল বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৩৪   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ