শীতের দাপটে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

প্রথম পাতা » খুলনা » শীতের দাপটে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫



শীতের দাপটে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। ঠান্ডা বাতাস আর শীতের দাপটে কাবু হয়ে পড়েছে জনজীবন। দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। কনকনে ঠান্ডা ও বাতাসে মানুষের পাশাপাশি পশুপাখি কাবু হয়ে পড়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

শীতের প্রকোপে মাঠঘাটে কাজ করা মানুষের কষ্ট বেড়েছে। ঠান্ডা থেকে বাঁচতে তারা আগুন পোহানোর চেষ্টা করছে। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

খেতে কাজ করা একজন কৃষক জানান, কাদা পানিতে কাজ করা অনেক কঠিন হয়ে পড়েছে।

ভ্যানচালক সাদেক আলী বলেন, কিছুদিন শীত একটু কম ছিল, কিন্তু আজ আবার শীতের তীব্রতা বেড়েছে, যা ভ্যান চালাতে কষ্টকর হয়ে উঠেছে।

স্থানীয়রা জানিয়েছেন, এমন ঠান্ডা আবহাওয়ায় জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তীব্র শীত থেকে বাঁচতে সরকারি ও বেসরকারি সাহায্যের আশায় আছেন নিম্নআয়ের মানুষ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এদিন আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে চাইছে না।

বাংলাদেশ সময়: ১১:২৭:৪২   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ