নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র মতি ৭ দিনের রিমান্ডে

প্রথম পাতা » আইন আদালত » নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র মতি ৭ দিনের রিমান্ডে
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র মতি ৭ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক ও সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় ২ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় যথাক্রমে ৩ দিন ও ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জ সদর থানার স্বজন হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুম উভয় পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই সাথে সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই আদালতে আল আমিন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মতিউর রহমান মতিকে গত ১৩ জানুয়ারি ভোরে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩১:০৪   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ