টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫



টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

টেবিলের নিচে ঘুষ দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট প্রদানই ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আমরা গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে যাব। আমার মনে আছে, একসময় ২০ হাজার টাকা ঘুষ দিয়ে টেলিফোন লাইন নিতে হয়েছিল। এমন পরিস্থিতি এড়াতে আমরা সংস্কার কার্যক্রম চালিয়ে যাব। ট্যাক্স, নীতি এবং ভ্যাট বিষয়ে সংস্কার করব। ভ্যাট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তবে আমরা অবশ্যই এই ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনব।”

সোমবার (২৭ জানুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “রিফর্মস ইন কাস্টমস, ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

বাড়তি ভ্যাট নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাড়তি ভ্যাট দিলেও অন্য দিক থেকে সুবিধা পাওয়া যাবে। ব্যবসায়ীদের বিভিন্ন খাতে বাড়তি টাকা ব্যয় করতে হবে না, সবকিছু ভ্যাটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। এখন কিন্তু ঢাকা-বগুড়া ট্রাক ভাড়াও কমে গেছে। একটু ধৈর্য ধরুন। বাড়তি ভ্যাট দিয়ে মাতারবাড়ী পোর্টসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করছি না, জনগণের জন্য কাজ করছি।”

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৫৭   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ