শবেমেরাজের তাৎপর্য ও আমল

প্রথম পাতা » ছবি গ্যালারী » শবেমেরাজের তাৎপর্য ও আমল
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫



শবেমেরাজের তাৎপর্য ও আমল

আজ পবিত্র শবেমেরাজ। শব শব্দটি ফারসি। এর অর্থ রাত। আর মেরাজ আরবি শব্দ। এর অর্থ হলো ঊর্ধ্বারোহণ বা ঊর্ধ্বগমন। এই রাতে মহানবি হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে আরোহণ করেন ও মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। তাই ইসলামে মেরাজের রাত বিশেষ তাৎপর্যপূর্ণ।

পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি পবিত্র (আল্লাহ) যিনি তার বান্দাকে রাত্রিভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। যার আশপাশ আমি বরকতময় করেছি। যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাতে পারি। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। (সুরা- বনি ইসরাইল)

মূলত শাবান মাসের ২৬ তারিখ দিবাগত রাতই হলো শবেমেরাজ। এই রাতেই মুসলমানদের জন্য সালাত বা নামাজ ফরজ করা হয় ও প্রতিদিন পাঁচবার নামাজ আদায়ের বিধান আসে।

রাতটি উপলক্ষে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির করে থাকেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস; রমজান হলো আমার উম্মতের মাস। (তিরমিজি)

শবেমেরাজের রাতে নির্দিষ্ট কোনো আমল নেই। তবে এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে সময় কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। বিশেষ করে বিভিন্ন মসজিদে ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়। কেউ কেউ নফল রোজা পালন করেন ও তাসবিহ-তাহলীল পাঠ করেন।

রজব মাস থেকেই মহানবি (সা.) রমজানের প্রস্তুতি শুরু করতেন। উম্মে সালমা (রা.) বলেন, নবিজি রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, রজব মাস এলে আমরা নবীজির আমল অধিক হারে হতে দেখতাম।

রাতটিতে বেশি বেশি নফল নামাজ আদায় করা যেতে পারে। এ ছাড়াও আল্লাহর রাস্তায় দান করা যেতে। পাশাপাশি রাতে সেহরি করে রোজা রাখাও হবে অনেক সওয়াবের কাজ।

বাংলাদেশ সময়: ২৩:০৪:০৩   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ