নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস নয়: সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস নয়: সিইসি
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস নয়: সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

এ এম এম নাসির উদ্দিন বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতেও একতম ইইউ। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। ইইউ মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।

সিইসি বলেন, আমরা অবশ্যই সংস্কার চাই। তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে এমন কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না।

এদিকে, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। আগামী নির্বাচন নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৩৫   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ