এ এইচ এম শামসুর রহমানের সিজিডিএফ হিসেবে দায়িত্ব গ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » এ এইচ এম শামসুর রহমানের সিজিডিএফ হিসেবে দায়িত্ব গ্রহণ
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



এ এইচ এম শামসুর রহমানের সিজিডিএফ হিসেবে দায়িত্ব গ্রহণ

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) হিসেবে এ এইচ এম শামসুর রহমান সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

এ এইচ এম শামসুর রহমান বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয় হতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমএ ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, নিরীক্ষা ও হিসাব বিভাগে তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সিভিল একাউন্টস, ডিফেন্স একাউন্টস ও রেলওয়ে একাউন্টস তিনটি বিভাগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সিজিডিএফ হিসেবে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি মহাপরিচালক, প্রতিরক্ষা অডিট অধিদপ্তর, ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তর, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অডিট অধিদপ্তর, পারফরমেন্স অডিট অধিদপ্তর, শিক্ষা অডিট অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

পাবলিক সেক্টর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতাসহ বিবিধ ক্ষেত্রে তাঁর দীর্ঘ দিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৫২   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে : শিল্পমন্ত্রী
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ - তথ্যপ্রযুক্তি মন্ত্রী
শান্তিতে বিনিয়োগের মাধ্যমে বিশ্বে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব - এলজিআরডি মন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
গরু ভুট্টা ক্ষেত খাওয়ায় সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ