আড়াইহাজারে এক রাতে ৪ স্থানে ডাকাতি, জনগণের হাতে আটক ১

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে এক রাতে ৪ স্থানে ডাকাতি, জনগণের হাতে আটক ১
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



আড়াইহাজারে এক রাতে ৪ স্থানে ডাকাতি, জনগণের হাতে আটক ১

আড়াইহাজারে একই রাতে ৪টি স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন।

এর আগে সোমবার দিবাগত রাতে এ খাগকান্দা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও একটি অটো ডাকাতি করার সময় এক ডাকাতকে ধরে গণপিটুনী দেয় স্থানীয়রা। এসময় উদ্ধার করতে আসলে ৩ পুলিশ আহত হয়।

আটককৃত ডাকাত একউ উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী নয়াপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে শামীম (৩০)। আহত পুলিশের সদস্যরা হলেন, এসআই মাজহার, এসআই আসাদুজ্জামান এবং এএসআই মামুনুর রশিদ।

পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে ওই ইউনিয়নের একটি সড়কের পাশাপাশি থাকা ৪টি ঘরে ডাকাতি হয়েছে। তথ্য পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে ডাকাতকে গনপিটুনীর সময় আমাদের পুলিশ উদ্ধার করতে গেলে ৩ জন আহত হয়। লুন্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাত গ্রেফতারে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৭   ৩৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ