সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে ভাসছিল হাত-পা বাঁধা যুবকের মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে ভাসছিল হাত-পা বাঁধা যুবকের মরদেহ
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে ভাসছিল হাত-পা বাঁধা যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে নয়ন (৩০) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল ট্রাউজার ও শার্ট। মরদেহের কপাল ও গালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত নয়ন রাজধানীর মোহাম্মদপুর থানার টিক্কাপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৫১:২০   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জে ডালিম হত্যা মামলার প্রধান আসামি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার
আমরা কী পেলাম সেটি নয়, দেশকে কী দিতে পারলাম সেটিই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
সোনারগাঁয়ে প্রকাশ্যে ছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক
দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ