কসোভোর সাথে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কসোভোর সাথে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫



কসোভোর সাথে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত কসোভোর নতুন রাষ্ট্রদূত লুলজিম প্লানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত প্লানা কসোভোকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

তিনি রাষ্ট্রদূতের সাফল্য কামনা করেন এবং তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:১৭   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ