গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে এইচআরডব্লিউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে এইচআরডব্লিউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫



গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে এইচআরডব্লিউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে সাক্ষাৎ করেছে।

আজ রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ-এর এশীয় পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসময় তাঁদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ভয়ংকর সব তথ্য শুনে এইচআরডব্লিউ প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন। এসময় তাঁরা এরকম গুম, মানবাধিকার লঙ্ঘন বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয় সেবিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২৬ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এইচআরডব্লিউ প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থান করবে। দেশের বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২:৩২:৫২   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ