লুটপাটকারী ও চাঁদাবাজদের জনগণ ভোট দেবে না: ডা. আব্দুল্লাহ তাহের

প্রথম পাতা » চট্টগ্রাম » লুটপাটকারী ও চাঁদাবাজদের জনগণ ভোট দেবে না: ডা. আব্দুল্লাহ তাহের
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫



লুটপাটকারী ও চাঁদাবাজদের জনগণ ভোট দেবে না: ডা. আব্দুল্লাহ তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ৫ আগস্টে শুধু স্বৈরাচার সরকারের পতন নয়, আধিপত্যবাদী, ইসলাম বিদ্বেষী ভারতেরও পরাজয় হয়েছে। ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেবে না জনগণ। বাংলাদেশে গণতন্ত্র থাক, এ প্রতিবেশী দেশ কখনও তা চায় না। এ দেশের স্বাধীনতাকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে, সেটি প্রতিহত করতে হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মডার্ন স্কুল অ্যান্ড মাদরাসা ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশে লুটপাটের কারণেই দ্রব্যমূল্যের আজ এই উর্ধ্বগতি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে ৭০ টাকা চাল ৩০ টাকা নেমে আসবে। লুটপাট, চাঁদাবাজদের জনগণ ভোট দেবে না।

এ তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে আলোচনা করেন মুফতি আমির হামজা। প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, মাওলানা ইয়াহিয়া তাকী।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৫০   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ