জামালপুরে ডিজেএস আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ডিজেএস আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে ডিজেএস আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ডিজেএস আইডিয়াল স্কুলের ১০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভাটারা ইউনিয়নের ধোপাদহ জুলারখুপী সাপলেঞ্জা ডিজেএস আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান। এতে সভাপতিত্ব করেন ডিজেএস আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর পক্ষে বক্তব্যে রাখেন ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর খান।

বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, স্কুলের প্রধান শিক্ষক নাসরীন জাহান, ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লী, ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী রিপোর্টার ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান রাসেল, বেওয়া হাই স্কুল কালিগঞ্জ গাজীপুর এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ হোসেন বাদল, জামালপুর জেলা হিসাবরক্ষক অফিসের অবসরপ্রাপ্ত অডিটর মিজানুর রহমান মন্টু, টাঙ্গাইল জেলার জনবীমা অফিসার আতিকুর রহমান রিপন, ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান,নুরুল ইসলাম মাষ্টার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাসেল। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শেষে এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় হাজারো উৎসুক জনতা অনুষ্ঠানটি উপভোগ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় ডিসপ্লে পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক কানন মিয়া এবং নৃত্য পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মারুফ হোসেন মাফি।

বাংলাদেশ সময়: ২২:৫৭:১৭   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ