নারায়ণগঞ্জে মাদক সেবনের দ্বন্দ্বে ছুরিকাঘাতে ২ ‍কিশোর খুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে মাদক সেবনের দ্বন্দ্বে ছুরিকাঘাতে ২ ‍কিশোর খুন
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জে মাদক সেবনের দ্বন্দ্বে ছুরিকাঘাতে ২ ‍কিশোর খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাদক সেবন নিয়ে দুগ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে রাশেদুল ইসলাম ও হৃদয় নামে দুই কিশোর খুন হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ও বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার তারাবো পুরান বাজার এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় রাশেদুল ও হৃদয়।

রাশেদুল ইসলাম (১৭) রূপগঞ্জের তারাবো দক্ষিণপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ও হৃদয় (১৭) একই এলাকার জামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে মাদক সেবন নিয়ে শ্রাবণ গ্রুপের সদস্য রাশেদুল ইসলামের সঙ্গে জুনায়েদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাশেদুল ইসলাম ও হৃদয় প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে রাশেদুলের মৃত্যু হয়। এরপর বুধবার দুপুর ২টার দিকে মারা যায় হৃদয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টাসহ এ ঘটনায় তদন্ত ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১:০২:২৮   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ : চিফ হুইপ
সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ