৪৩ মন্ত্রণালয়কে ২৫টিতে আনার সুপারিশ সংস্কার কমিশনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৪৩ মন্ত্রণালয়কে ২৫টিতে আনার সুপারিশ সংস্কার কমিশনের
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫



৪৩ মন্ত্রণালয়কে ২৫টিতে আনার সুপারিশ সংস্কার কমিশনের

জনপ্রশাসন সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশের মধ্যে একটি হচ্ছে মন্ত্রণালয় কমিয়ে আনা। বর্তমানে মোট ৪৩টি মন্ত্রণালয় রয়েছে। এসব মন্ত্রণালয়ের মধ্যে বিভাগ রয়েছে ৬১টি। এ মন্ত্রণালয়গুলোকে যুক্তিসঙ্গতভাবে কমিয়ে সরকারের সকল মন্ত্রণালয়কে মোট ২৫টি মন্ত্রণালয়ে এবং ৪০টি বিভাগে পুনর্বিন্যাস চেয়েছে কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।

এর বাইরেও এসব মন্ত্রণালয়কে পাঁচটি গুচ্ছে বিভক্ত করারও সুপারিশ করছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
বিজ্ঞাপন

মন্ত্রণালয় ও বিভাগকে যে পাঁচটি গুচ্ছে বিন্যস্ত করার সুপারিশ করা হয়েছে সেগুলো হলো (ক) বিধিবদ্ধ প্রশাসন (খ) অর্থ, শিল্প ও বাণিজ্য, (গ) ভৌত অবকাঠামো ও যোগাযোগ (ঘ) কৃষি ও পরিবেশ (ঙ) মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন।

একই সঙ্গে সুপারিশ করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিধানটি পরিবর্তনের। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি না করার পরামর্শ দিয়েছে কমিশন।

কমিশন বলছে, কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন-ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণকেন্দ্রে সাময়িকভাবে পদায়ন করা যেতে পারে।
বিজ্ঞাপন

দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের দেওয়া ইনডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতিবছর বৃদ্ধি করা যেতে পারে বলে জনপ্রশাসন কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তা ৫ শতাংশের বেশি হবে না। এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমানে উপসচিবদের গাড়ি কেনা ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এ সুযোগ সচিবালয়ের বাইরে অন্যান্য সার্ভিসের কর্মকর্তাদের জন্য নেই। এ ব্যবস্থা বাতিল করার সুপারিশ করা হলো। এতে বৈষম্য দূর হবে এবং সরকারের ব্যয় কমবে।

বাংলাদেশ সময়: ২১:১১:৫৩   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান
সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য - খন্দকার নাসিরুল ইসলাম
মধুখালীতে নাহিদ ইলেক্ট্রনিক্স এর আয়োজনে লাকি কুপন এর ড্র অনুষ্ঠিত
সংসদে আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে: জামায়াত আমির
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
ইসলামী ব্যাংকে ষড়যন্ত্রের প্রতিবাদে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন
চাষাঢ়ায় তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা
ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের
রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ