হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ৩ নেতাকর্মীর মুক্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ৩ নেতাকর্মীর মুক্তি
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ৩ নেতাকর্মীর মুক্তি

পাবনার ঈশ্বরদীতে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাকারিয়া পিন্টুসহ ৩ বিএনপি নেতাকর্মী করা মুক্তি পেলেন।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়।

এ সময় কারা ফটকে নেতাকর্মীদের পদচারণায় ও ফুলের শুভেচ্ছা বিনিময় মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্তি প্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু।

বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আজ আমরা স্বৈরাচার শেখ হাসিনার দায়ের করা মিথ্যা মামলার থেকে রক্ষা পেয়েছি। সঠিক ন্যায়ের পথে দলকে আরো সুসংগঠিত করে দেশ বিনির্মাণের কাজ করার আহ্বান ও জানান বক্তারা।

পরে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নির্দেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া, টেবুনিয়া, দাশুরিয়া হয়ে ঈশ্বরদি গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৪৬   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ