অপারেশনে ছোট-বড় ‘ডেভিল’ বিবেচনা করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপারেশনে ছোট-বড় ‘ডেভিল’ বিবেচনা করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



অপারেশনে ছোট-বড় ‘ডেভিল’ বিবেচনা করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন ডেভিল দূর না হবে ততদিন অপারেশন চলবে। যারা শয়তান তারাই অপারেশনে ধরা পড়বে। তারা ছোট বা বড় মাপের শয়তান কি না, তা বিবেচনা করা হবে না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে দেশের সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে। দেশের মানুষের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চালানো তাদের অপতৎপরতাও রুখে দেওয়া সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে জনগণকেও সবাইকে সচেতন হতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিডিআর বিদ্রোহে দোষী সাব্যস্ত হয়ে যারা চাকরি হারিয়েছে তাদের আর চাকরি ফেরত দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই।

দেশে সারের সংকট নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু ডিলার কৃষকদের থেকে সারের দাম বেশি রাখছে। সরবারাহ বেশি থাকায় রমজানে জিনিস পত্রের দাম স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩১:০৪   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ