সোনারগাঁয়ে শিক্ষাবৃত্তি-সনদপত্র দিলেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সিদ্দিকী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে শিক্ষাবৃত্তি-সনদপত্র দিলেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সিদ্দিকী
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



সোনারগাঁয়ে শিক্ষাবৃত্তি-সনদপত্র দিলেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সিদ্দিকী

সোনারগাঁয়ে মুজিবুর রহমান স্মৃতি ফাউন্ডেশন, আবু সাঈদ স্মৃতি ফাউন্ডেশন ও সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুল কর্তৃক ঘোষিত প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্কুল চত্বরে শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

স্কুলে মোট ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ৮৫ জনের মাঝে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। তারমধ্যে ১ম স্থান অধিকারীকে নগদ ৫ হাজার, ২য় স্থান অধিকারীকে ৪ হাজার, ৩ স্থান অধিকারীকে ৩ হাজার এবং ৪র্থ স্থান থেকে ১০তম স্থান অধিকারীদের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ সম্মানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবুর রহমান ফাউন্ডেশনের সভাধ্যক্ষ শামসুন নাহার, সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ ফিরোজ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলার বাড়িমজলিশ এলাকার শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব আসাদুজ্জামান প্রধান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের অধ্যক্ষ কামাল মোল্লা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা মোঃ শামিম ও মোঃ রাকিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫৯   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ