চাষাড়া চত্বরের অবৈধ স্ট্যান্ডের বিষয় ধাপে ধাপে কাজ করবো : ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাষাড়া চত্বরের অবৈধ স্ট্যান্ডের বিষয় ধাপে ধাপে কাজ করবো : ডিসি
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



চাষাড়া চত্বরের অবৈধ স্ট্যান্ডের বিষয় ধাপে ধাপে কাজ করবো : ডিসি

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, ‘ চাষাড়া চত্বরে সিএনজি অটো, লেগুনার স্ট্যান্ড রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে ঠিক করব। এছাড়া হকার আছে যারা ভ্যানে করে বিক্রি করে তাদের এটা করতে দেওয়া যাবে না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাইভ নারায়ণগঞ্জকে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন ডিসি।

এ সময় তিনি আরো বলেন, আমরা তো সভা করেছিলাম সেখানে বলেছি, আমরা যানজট নিরসনে স্টেপ বাই স্টেপ আগাবো। হকার, অবৈধ স্থাপনা বিভিন্ন স্ট্যান্ড বিষয় আমাদের অবজারভেশনে আছে। আমরা বলেছি মীর জুমলা সড়ক অবমুক্ত করে সেখানে একুশের আলপনা আঁকবো । আপনারা জানেন আমরা আজও সেই সড়কে অভিযান পরিচালনা করেছি। নারায়ণগঞ্জবাসীর কাছে আহ্বান থাকবে আমাদের পাশে থাকার। মিডিয়া কর্মীদের বলবো আমরা যে অভিযানগুলো করছি আপনারা এগুলো প্রচার করুন, যাতে করে জনগণ বোঝে কোন জিনিসগুলো অবৈধ, কোনটা বৈধ।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৫   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ