আয়নাঘরে রাখা হয়েছিল নাহিদ-আসিফকে, চিহ্নিত করলেন নিজেরাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » আয়নাঘরে রাখা হয়েছিল নাহিদ-আসিফকে, চিহ্নিত করলেন নিজেরাই
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



আয়নাঘরে রাখা হয়েছিল নাহিদ-আসিফকে, চিহ্নিত করলেন নিজেরাই

আয়নাঘর পরিদর্শনে গিয়ে যে বন্দিশালায় রাখা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সেটি তারা চিনতে পেরেছেন। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানিয়েছেন। নিজের ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়গুলো তুলে ধরেন তিনি।

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যান উপদেষ্টা নাহিদ এবং আসিফও। সেখানে সশরীরে উপস্থিত থেকে ডিজিএফআইয়ের সেই দুই টর্চারসেল চিনতে পারার কথা জানান তারা।

ফেসবুক পোস্টে সুচিস্মিতা তিথি লেখেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা হয়েছিল নাহিদ ইসলামকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি আইডেন্টিফাই করেন নাহিদ।
এই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি। ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়।

আরেকটি পোস্টে তিনি লেখেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি।
দেয়ালের উপরের অংশের খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৬:২০   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ