প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে : প্রেসসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে : প্রেসসচিব
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে : প্রেসসচিব

শুধু রাজধানী ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে জানিয়ে শফিকুল আলম বলেন, দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর আছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশেষ বাহিনীর যেসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও গ্রেপ্তার করা হয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা সময় হলে দেখা যাবে।’

গুম-খুনের সঙ্গে আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কার নির্দেশে এসব ঘটনা ঘটেছে তা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। কেউ মুক্তি পাবে না।’

তিনি দাবি করেন, ‘মাত্র ছয় মাসে গুম-খুনের বিষয়ে সরকার যা করেছে, তা সরকারের বিরাট সফলতা।
’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জাতিসংঘের সুপারিশ পরীক্ষা ও বিবেচনা করে কীভাবে বাস্তবায়ন করা যায় তা দেখবে সরকার।

আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা আজই দুই দিনের সফরে আরব আমিরাত যাচ্ছেন। শুক্রবার দেশে ফিরবেন তিনি।

তিনি আরও বলেন, ‘সফরে আরব আমিরাতের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৯:১৫   ৪৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ