দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য

সৌদি আরবের মক্কায় গত ৩১ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করে। গ্রুপ ভিত্তিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর ৫ সদস্য অংশগ্রহণ করে এবং ২টি ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করে।

পবিত্র কোরআনের ‘১০-পারা গ্রুপ’-এ বাংলাদেশ নৌবাহিনীর গোলাম রব্বানী এবং ‘৩-পারা গ্রুপ’-এ মো. সাব্বির আহমেদ রৌপ্য পদক অর্জন করেন।

গত ৯ ফেব্রুয়ারি মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা সমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৪৪   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ