কোনো সংস্কৃতি অন্যের চেয়ে শ্রেষ্ঠ নয়: ফারুকী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোনো সংস্কৃতি অন্যের চেয়ে শ্রেষ্ঠ নয়: ফারুকী
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



কোনো সংস্কৃতি অন্যের চেয়ে শ্রেষ্ঠ নয়: ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ বলেছেন, কোনো সংস্কৃতি অন্য সংস্কৃতির চেয়ে শ্রেষ্ঠ নয়।

তিনি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (আইসেস্কো)-এর সংস্কৃতি মন্ত্রীদের সম্মেলনে বলেন, ‘কোনো সংস্কৃতি অন্যের চেয়ে ভালো বা শ্রেষ্ঠ নয়। এটি কেবলমাত্র ভিন্নতা।’

উপদেষ্টা একটি সক্রিয় আইসেস্কোর গুরুত্বের ওপর জোর দেন, যা সদস্য দেশগুলোর সংস্কৃতিকে বিশ্বের সামনে সর্বোত্তম উপায়ে উপস্থাপন করতে সহায়তা করতে পারে।

তিনি আরও বলেন, সদস্য দেশগুলোর মধ্যে আরও কার্যকর ও সম্পৃক্ত সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন, যা প্রতিটি সদস্য রাষ্ট্রে একটি গতিশীল সৃজনশীল অর্থনীতি ও সংস্কৃতি-শিল্প গঠনে সহায়তা করবে।

তার বক্তব্যের শুরুতে, ফারুকী সেই বীর বাংলাদেশিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, যারা জুলাই অভ্যুত্থানকে বাস্তবে রূপ দিয়েছিলেন।

সৌদি রাজপুত্র বদর বিন আব্দুল্লাহ বিন ফারহান আল সৌদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনটি উদ্বোধন করা হয়। এরপর ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মিগুয়েল অ্যাঞ্জেল মোরান্তিনোসসহ আরও অনেকে বক্তব্য দেন।

সম্মেলনটি ১৩ ফেব্রুয়ারি শেষ হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৪:২৭   ৩১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিদেশে পলাতক অন্য দণ্ডিতদের মতোই হাসিনার ক্ষেত্রে আইন প্রয়োগ করবে সরকার : শামা
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা আইরিন খানের
পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী
প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
‎মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান ও মোটরসাইকেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ