বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় ঢাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় ঢাকা
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় ঢাকা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, ভুটানের সাথে বিশেষ করে, বিদ্যুৎ ও বাণিজ্য ক্ষেত্রে আরো সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।

তিনি আরো বলেন, ভুটানই প্রথম দেশ, যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভুটান বাংলাদেশি জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে।

এ সময় রাষ্ট্রদূত কুয়েনসিল জোর দিয়ে বলেন, বাংলাদেশ এই অঞ্চলে ভুটানের একজন অবিচল অংশীদার এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে এই অঞ্চলের জনগণের বৃহত্তর কল্যাণের জন্য সার্ক ও বিমসটেকের মাধ্যমে ব্যাপক আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩১:৩৪   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ