অপারেশন ডেভিল হান্ট: চট্রগ্রামে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ৪

প্রথম পাতা » চট্টগ্রাম » অপারেশন ডেভিল হান্ট: চট্রগ্রামে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ৪
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



অপারেশন ডেভিল হান্ট: চট্রগ্রামে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ৪

অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রামে অভিযানে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কোস্ট গার্ড পূর্ব জোন, বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মহেশখালী হতে হেদায়েত উল্লাহ (৩৬), সন্দ্বীপ হতে জহির উদ্দিন (৪২) ও রাজিব (৪০) এবং চট্টগ্রামের আনোয়ারা হতে জামাল হোসেন (৩৮) কে ১টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত সকলেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৬   ৪৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ