সোনারগাঁয়ে দুই যুবক আটক, ১৪ কেজি গাঁজা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে দুই যুবক আটক, ১৪ কেজি গাঁজা উদ্ধার
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



সোনারগাঁয়ে দুই যুবক আটক, ১৪ কেজি গাঁজা উদ্ধার

সোনারগাঁয়ে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক পাচারকারী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলো, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের যোগীপাড়া লাঙ্গলবন্দ এলাকার মৃত হারুনের ছেলে মো. সাইদুল ইসলাম (২৬) ও একই থানার পিছ কামতাল এলাকার মনির হোসেনের ছেলে জাকির হোসেন ওরফে আল আমিন (২৫)। তথ্যটি লাইভ নারায়ণঞ্জকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এমএ বারী।

তিনি জানায়, সোনারগাঁয়ে অভিনব কায়দায় মালবাহী পিকআপে মাদক পাচারের সময় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচায় জড়িত। সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো তারা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫৬   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ