গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা - পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা - পরিবেশ উপদেষ্টা
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫



গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা - পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি এবং সমাজের অসঙ্গতি তুলে ধরা। সংবাদমাধ্যমের ফোকাস ঠিক রাখা জরুরি। অনেক সময় এটি নষ্ট হয়ে যায়। তিনি বলেন, সরকার খাল খনন করে, কিন্তু খননের পর অনেক সময় সেই মাটি সরানো হয় না। ফলে খালগুলো আবার ভরে যায়। এসব বিষয় সরকারের নজরে আনতে হবে। আজ রাজধানীর গুলশানে দৈনিক স্বদেশ প্রতিদিন আয়োজিত ‘ফান্ডামেন্টালস অব জার্নালিজম: প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল স্কিলস ফর ইমার্জিং জার্নালিস্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জনগণ সব পত্রিকা পড়েন না। তারা সে সব পত্রিকা পড়েন, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সংবাদপত্রের মাধ্যমে স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে। তিনি আরো বলেন, জাতি গঠনের এই সময়ে কোথায় সংস্কার প্রয়োজন, তা গণমাধ্যম জানাতে পারে।

রিজওয়ানা হাসান বলেন, ‘বুড়িগঙ্গার তলদেশ ২-৫ মিটার পর্যন্ত প্লাস্টিক ও পলিথিনে ভরে গেছে। মাইক্রো প্লাস্টিক মানুষের মস্তিষ্কে পর্যন্ত প্রবেশ করছে। অথচ প্লাস্টিকের বিকল্প রয়েছে। তাহলে কেন তা ব্যবহার করা হবে না?’ তিনি আরো বলেন, অহেতুক হর্ন বাজানো বন্ধ করতে হবে। চালকদের এ বিষয়ে সচেতন করতে হবে। পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সাংবাদিকদের লিখতে হবে। সেখানকার মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করাও জরুরি।’

অনুষ্ঠানে স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক, সম্পাদক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৩২   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ