বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী

বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে অভিযোগের বিষয়ে সরাসরি ই-মেইলে জানাতে বলেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে সরকার সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।
বিমানবন্দরে হয়রানি সংক্রান্ত নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা সরাসরি নিষ্পত্তির জন্য আমাদের ইমেইল minister.expat@gmail.com-এ পাঠানো জন্য অনুরোধ করছি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের বিমানবন্দরে হামলায় আক্রান্ত বাংলাদেশিদের বিষয়ে মন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম উইং সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। এই মর্মান্তিক ঘটনায় আমাদের ২ জন প্রবাসী নাগরিক মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই আহত হয়ে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমরা সার্বক্ষণিক তাদের চিকিৎসার খোঁজ নিচ্ছি। আমি নিজেও আহতদের একজনের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমবেদনা জানিয়েছি ও সহায়তার আশ্বাস দিয়েছি।

সৌদি প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই ক্রান্তিকালীন সময়ে আপনারা সবাই অত্যন্ত সাবধানে ও নিরাপদ আশ্রয়ে থাকবেন। যেকোনো জরুরি প্রয়োজনে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

মন্ত্রী আরো বলেন, নারায়ণগঞ্জের শ্রমজীবী মেয়েরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কাজ করতে পারেন, সেজন্য তাদের আবাসন সুবিধার জন্য মহিলা হোস্টেল এবং চিকিৎসা সহায়তার জন্য ৫ শয্যার হাসপাতাল সরজমিনে পরিদর্শন করেছি। এলাকার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে আগামী ৭ নভেম্বর এই শ্রমজীবী মহিলা হোস্টেল এবং পাঁচ শয্যার হাসপাতালের কার্যক্রম পূর্ণ উদ্যোমে পুনরায় উদ্বোধন করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৭:২০:৫৬   ৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
মানিকগঞ্জে ৪টি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন খাদ্যমন্ত্রীর
অপরাধী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না : গণপূর্ত প্রতিমন্ত্রী
আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে পুলিশে দেওয়ার নির্দেশ সাখাওয়াতের
নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম
গঙ্গা চু‌ক্তি নিয়ে চি‌ঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা শামা ওবায়েদের
আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও
সরিষাবাড়ীতে কবরস্থানের গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি
সরিষাবাড়ীতে সালিশ উপেক্ষা করে কৃষকের জমি দখলের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ