১৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি: আব্দুল হাফিজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি: আব্দুল হাফিজ
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



১৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি: আব্দুল হাফিজ

৫ আগস্ট পরবর্তী সময়ে লুট হওয়া এক হাজার ৪০০ অস্ত্র এবং আড়াই লাখ বিভিন্ন ধরনে গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আবদুল হাফিজ জানান, প্রায় ৬ হাজার অস্ত্র ও ৬ লাখ গুলি লুট হয়েছে। এরমধ্যে এরমধ্যে ১ হাজার ৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি।

তিনি বলেন, এসব অস্ত্র ও গুলি সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা সেগুলো ব্যবহার করতে পারে। চলমান অভিযানের মাধ্যমে এগুলো উদ্ধার করতে হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং তারা কর্মসূচি দিচ্ছে। তারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে ডিসিদের সজাগ থাকতে হবে।

সাধারণ মানুষের তিনটি প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ নিরাপদে চলাফেরা করতে, রাতে শান্তিতে ঘুমাতে এবং দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে চায়। এসবের পাশাপাশি যেসব সেবা সরকারের কাছে জনগণের পাওয়ার কথা সেটা যেন তারা ঝামেলা ছাড়া পেতে পারে।

ডিসিদের উদ্দেশে আবদুল হাফিজ আরও বলেন, আসন্ন রমজান মাসে সজাগ থাকতে হবে। কারণ ওইসময় ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে। বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে, সেটার মোকাবিলা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৯:১৫   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
স্টার্টআপ বাংলাদেশের ১০৯ কোটি টাকার বিনিয়োগে ৩৬ প্রযুক্তি স্টার্টআপ
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ