অপব্যবহার করে আওয়ামী লীগ প্রশাসনকে ধ্বংস করেছে: মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপব্যবহার করে আওয়ামী লীগ প্রশাসনকে ধ্বংস করেছে: মঈন খান
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



অপব্যবহার করে আওয়ামী লীগ প্রশাসনকে ধ্বংস করেছে: মঈন খান

অপব্যবহার করে আওয়ামী লীগ প্রশাসনকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, ‘সংস্কার চলবে, দেশ পরিচালনার কর্মকাণ্ডও চলবে। কিন্তু ভোট দেয়া থেকে মানুষকে কেন বিলম্বিত করবে?’

স্বৈরতন্ত্র থেকে দেশকে গণতন্ত্রে উত্তরণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের আবেগকে উপলব্ধি করতে হবে। অথচ এ সরকার গত ৬ মাসে সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনার দায়িত্ব পালনের বার্তা জনগণকে দিতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে তা রক্ষা করতে হবে। ক্ষমতা উপভোগের নয়, দায়িত্ব রক্ষার। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে এ সরকার আসেনি।’

ছাত্র প্রতিনিধি ও সমন্বয়কদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন মঈন খান। তিনি বলেন, ‘সমন্বয়ক, নাগরিক কমিটি বা সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছে তারা কতজন ছাত্র? তারা কি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না?’

বাংলাদেশ সময়: ১৫:১২:০২   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ