আ.লীগ একটি দেশের সেবা দাস হিসেবে কাজ করেছে : নাসির উদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ.লীগ একটি দেশের সেবা দাস হিসেবে কাজ করেছে : নাসির উদ্দিন
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



আ.লীগ একটি দেশের সেবা দাস হিসেবে কাজ করেছে : নাসির উদ্দিন

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ১৯৭২ সালে আমরা একটি দেশের কাছে পররাষ্ট্রনীতি বিক্রি করে দিয়েছিলাম। সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াতে পারিনি। এত বছর আমাদের পররাষ্ট্রনীতি ছিল সেই দেশকেন্দ্রিক। আওয়ামী লীগ দেশটির সেবা দাস হিসেবে নিজেদের স্টাবলিশ করেছিল। পতনের পর তাই অন্য দেশে নয়, সে দেশেই তাদের পালাতে হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনের বিস অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির সংলাপে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতিতে সমান্তরাল কূটনৈতিক সম্পর্ক রাখার চেষ্টা থাকবে। কারও প্রতি বলপ্রয়োগ নয়, সম্পর্ক হবে বন্ধুত্বের।

তিনি আরও বলেন, নিজেদের অধিকার বাস্তবায়নে বিএনপি যেমন তিস্তার পানির হিস্যা নিয়ে প্রোগ্রাম করছে, এমন ফ্যাক্টবেসেস কাজ করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক বলেন, দেশে বসে শুধু ভারতের বিরুদ্ধে স্লোগান দিলেই কাজ হবে না।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৪৯   ৩২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল : ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ
আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার
মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি : শামা ওবায়েদ
অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রিজভী
‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’
সরিষাবাড়ীতে একের পর এক গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ