নারায়ণগঞ্জে ক্লাস বর্জন করে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ক্লাস বর্জন করে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জে ক্লাস বর্জন করে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশ বাতিলের দাবিতে এবার ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস বর্জন করে শহরের চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে সড়কে অবস্থান নিয়ে ঘণ্টা ব্যাপি বিক্ষোভ সমাবেশ করেন শতাধিক শিক্ষার্থী।

এ সময় তারা সড়ক অবরোধ করলে নগরীর প্রধান সড়কসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহনের যাত্রীরা।

পরে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সদর থানা পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়ে কলেজে ফিরে যান।

সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এর আগেও আমাদের কলেজের অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি আন্দোলন করেছিলাম। ওইদিন আমরা কলেজের প্রায় ৯০০ শিক্ষার্থী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেই। কিন্তু কর্তৃপক্ষ এতে কোনো কর্ণপাত করেনি।’

তারা আরও বলেন, ‘তাই আজ আমরা সড়ক অবরোধ করে অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছি। আমাদের দাবি যে পর্যন্ত আদায় না হবে, সে পর্যন্ত আমরা আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবো।’

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি একই দাবিতে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে কলেজ অধ্যক্ষের বদলির আদেশ বাতিল করে পুনর্বহালের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন তারা। ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর অধ্যক্ষের বদলির আদেশ বাতিল না হওয়ায় ফের শহরের চাষাঢ়ায় গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫:২০:৪৮   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার
বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত
আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ