সচিবালয়ের সামনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সচিবালয়ের সামনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



সচিবালয়ের সামনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের পাশে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন তারা। সেখানে আহত ও শহীদ পরিবারের প্রায় শতাধিক সদস্য রয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

কর্মসূচি থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুটি ক্যাটাগরিতে রাখা, বিশেষ সুরক্ষা আইন করে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি হটলাইন চালু করার দাবি জানানো হয়েছে।

এর আগে, সকালে তারা শাহবাগে জড়ো হন। পরে সেখান থেকে বেলা সাড়ে ১২টায় সচিবালয়ের দিকে যান। দুপুর ১টায় সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে অবস্থান নেন।

আহত জিহাদ ইসলাম বলেন, আমরা আহত ও শহীদ পরিবারের সঙ্গে বৈষম্য চাই না। ক্যাটাগরি করে তার মধ্যে এক ক্যাটাগরির আহতরা মাসিক ভাতার সুবিধা পাবে, তা হতে পারে না।

এ সময় ৬ সদস্যের একটি প্রতিনিধিদল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যান।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩৭   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সীমান্তের সেই বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর
প্রসূতি রোগীর জীবন রক্ষায় রক্তদান কলেজ ছাত্র
বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত
ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জেলা প্রশাসক
অর্থবছর ২০২৬-২৭-এর জাতীয় বাজেটে রাষ্ট্রপতির অনুমোদন
বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর : বিভাগীয় কমিশনার
জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর - ডেপুটি স্পীকার
বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার স্মারক ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
মাদারগঞ্জে পরীক্ষার্থী অপহরণচেষ্টা: ৬ কিশোর গ্রেফতার।

News 2 Narayanganj News Archive

আর্কাইভ