বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে যে আশ্বাস দিলো ইতালি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে যে আশ্বাস দিলো ইতালি
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে যে আশ্বাস দিলো ইতালি

দীর্ঘদিন ধরে ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদির সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এই উদ্বেগ প্রকাশ করলে ইতালির উপমন্ত্রী ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই উভয় অর্থনীতিতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। তারা অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং অভিবাসী শোষণ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে আইনি অভিবাসন পথ প্রসারিত করার প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে।

মো. তৌহিদ হোসেন আরও অবহিত করেন, বর্তমান সরকার- বিশেষ করে, বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উপকরণ সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনতে চায় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।

১৯৭২ থেকে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে চান।

ইতালির উপমন্ত্রী দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই প্রথম কোনো ইইউ দেশ থেকে মন্ত্রী পর্যায়ের সফর।

বাংলাদেশ সময়: ১৮:০২:২০   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ