যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ নিয়ে যা বললেন উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ নিয়ে যা বললেন উপদেষ্টা
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ নিয়ে যা বললেন উপদেষ্টা

বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন সিদ্ধান্তে বাংলাদেশের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্র যে অর্থায়ন বন্ধ করেছে এটা বাংলাদেশ স্পেসিফিক না। এটাতে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। আমি মনে করি, আমাদের দেখতে হবে এবং আমাদের বিকল্প উপায়ে কীভাবে সংগ্রাম করতে পারি, এটা দেখতে হবে।

বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ -এ ২ কোটি ৯০ লাখ ডলারের অর্থায়ন বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:০৬   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ