দেড় বছর পর বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেড় বছর পর বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



দেড় বছর পর বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার

বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব নিয়েছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। দেড় বছরের বেশি সময় পর বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার।

মানামার বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, গত ১৮ ফেব্রুয়ারি বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব নিয়েছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নতুন রাষ্ট্রদূতকে বরণ করে নিয়েছেন।

রাষ্ট্রদূত হওয়ার আগে রইস হাসান সরোয়ার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থাসমূহের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি মালয়েশিয়াসহ বাংলাদেশের কয়েকটি দূতাবাসে কাজ করেছেন।

উল্লেখ্য, রইস হাসান সরোয়ার বাহরাইনে বাংলাদেশের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ম্যানিলার বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:০১:১০   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার
বোয়ালমারীর বাহিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত
আইএলও সম্মেলনে বৈষম্যহীন শ্রম ব্যবস্থা ও নতুন কর্মসংস্থানের আহ্বান বাংলাদেশের
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার : ডা. জাহেদ উর রহমান
স্টার্টআপ বাংলাদেশের ১০৯ কোটি টাকার বিনিয়োগে ৩৬ প্রযুক্তি স্টার্টআপ
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ খাতে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ