বাংলায় ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান অবিস্মরণীয়: ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলায় ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান অবিস্মরণীয়: ধর্ম উপদেষ্টা
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫



বাংলায় ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান অবিস্মরণীয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলার জমিনে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান অবিস্মরণীয়।

তিনি বলেন, ইসলামের ফরজ বিধান প্রতিষ্ঠায় তাঁর এ অবদান কোনদিন অস্বীকার করা যাবে না। হাজী শরীয়তুল্লাহকে জানা মানে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে জানা।

আজ শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর মাদরাসার ৮০তম ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এদেশে ইসলাম প্রতিষ্ঠায় হাজী শরীয়তুল্লাহর অবদান তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলার মানুষ মাথায় টুপি পরিধান করে, নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, ইসলাম ধর্ম পালন করে - এসবের পিছনে হাজী শরীয়তুল্লাহর বিশেষ অবদান রয়েছে।

উপদেষ্টা আরো বলেন, ব্রিটিশ শাসকরা এদেশের কৃষক ও শ্রমিকদের ওপর অত্যাচার করতো। কৃষকের কাছ থেকে কম দামে নীল কিনে নিতো। নীলচাষে বাধ্য করতো। এর প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকে। হাজী শরিয়তুল্লাহ এই প্রতিবাদ করেছিলেন।

ড. খালিদ বলেন, ফরায়েজী আন্দোলন বাংলাদেশের একটি পুরাতন সংগঠন। তবে এই পুরাতন সংগঠনটি এখনও নিবন্ধন পাইনি, এটা খুবই আশ্চর্যের বিষয়। তিনি এই সংগঠনটির নিবন্ধনের ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে বাহাদুরপুর পীর মঞ্জিলের গদিনশীন পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের, শিবচর থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখসহ ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৫০:১৭   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি
ফরিদপুরে কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ