বাউবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাউবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫



বাউবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একই দিন সকালে বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম ও রেজিস্ট্রার ড. শফিকুল আলমের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গাজীপুর ক্যাম্পাসের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এর পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এছাড়াও ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে গাজীপুরস্থ ক্যাম্পাসে শহীদ মিনার প্রাঙ্গণ বর্ণমালা খচিত ব্যানার ও ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫২:২৩   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ