কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬১টি ঘর

প্রথম পাতা » ছবি গ্যালারী » কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬১টি ঘর
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫



কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬১টি ঘর

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে ৬১টি বস্তি ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নজরুল ইসলাম বাসসকে জানান, শুক্রবার রাত ১২টা ৪৪ মিনিটে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং ৬১টি বস্তি ঘর পুড়ে যায়।

প্রায় এক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ের তালতলায় একটি স’মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানান ।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন স’মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগেছে এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ে দুইতলা একটি স’মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দু’টি ইউনিট কাজ শুরু করেছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ৯টি ইউনিট পাঠানো হয়। আগুনে অন্তত ২০ টি দোকান ও দুটি স’মিল পুড়ে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:২০:০৮   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস
বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ
তুরস্কে তথ্যমন্ত্রীর ব্যস্ততম দ্বিতীয় দিন : বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ