নির্বাচনের তফসিলে কবে হতে পারে, জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের তফসিলে কবে হতে পারে, জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫



নির্বাচনের তফসিলে কবে হতে পারে, জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে হলে অক্টোবরে তফসিল দিতে হবে। আর সেজন্যে জুলাইয়ের মধ্যে সব কাজ শেষ করতে চায় ইসি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কারও কোনো নির্দেশ মত কাজ করবে না নির্বাচন কমিশন-এ কথা জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, সংসদীয় আসন বিন্যাস পুর্নবিবেচনা করার প্রয়োজন আছে।

ডিসেম্বরকে সামনে রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি- এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তফসিল দিতে হবে। সেজন্যে জুলাইয়ের মধ্যে সব কাজ শেষ করতে হবে ইসিকে।

নির্বাচন কমিশন স্বাধীন, কারও কথায় কিংবা সুবিধা অসুবিধা বিবেচনা করে তফসিল দিবে না ইসি বা কোনো চাপ কিংবা প্রভাবিত হয়ে ভোট করবে না ইসি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই থাকতে হবে। তবে কোনো সংযোজন কিংবা বিয়োজন করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৪   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ