যশোরে দেড় কোটি টাকার রুপার অলংকার জব্দ, আটক ২

প্রথম পাতা » খুলনা » যশোরে দেড় কোটি টাকার রুপার অলংকার জব্দ, আটক ২
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫



যশোরে দেড় কোটি টাকার রুপার অলংকার জব্দ, আটক ২

যশোরের শার্শার নাভারণে অভিযান চালিয়ে এক কোটি ৫৭ লাখ টাকার রুপার অলংকার জব্দ করেছে বিজিবি। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।

শনিবার নাভারণ সাতক্ষীরা মোড় থেকে এসব রুপার অলংকারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার বাগআঁচড়ার বাগড়ী গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮) এবং একই গ্রামের জাহাঙ্গীর কবির লিটনের ছেলে মেহেদী হাসান (২৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন ভারত থেকে পাচার করে নিয়ে আসা রুপার বড় একটি চালান নিয়ে দুই চোরাকারবারি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে হামদাদ পরিবহনের একটি বাসে রওনা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান করে। এসময় ওই বাসটি নাভারণ সাতক্ষীরা মোড়ে আসলে তল্লাশি করে ছোট বড় ৭১টি প্যাকেট থেকে বিভিন্ন প্রকার ভারতীয় রুপার অলংকার জব্দ এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দকৃত রুপার অলংকারের ওজন ৭০ কেজি ৫০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৫৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক দুই চোরাকারবারির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত রুপার অলংকারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০১:৪০   ২৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ