৫৪ বছর পরও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫৪ বছর পরও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি: গিয়াসউদ্দিন
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫



৫৪ বছর পরও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল আরামবাগ যুবসমাজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ‘‘আমরা আজকে ব্যক্তিস্বার্থে কাজ করি। সঠিক-বেঠিক কিছু দেখিনা, কিভাবে ক্ষমতা এবং অর্থ-সম্পদ পাওয়া যায়, সেই দিকে এগিয়ে চলি।’’

তিনি আরও বলেন, ‘‘১৯৭১ সালে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আমরা জীবন বাজি রেখেছিলাম, কিন্তু আজকে আমরা যে দেশ দেখছি তা ছিলো না আমাদের উদ্দেশ্য। ভালো মানুষের সুশাসন, ন্যায় বিচার এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য ছিল আমাদের, কিন্তু ৫৩-৫৪ বছর পরও তা আমরা অর্জন করতে পারিনি।’’

গিয়াসউদ্দিন বলেন, ‘‘যদি রাষ্ট্রের প্রধান চোর হয়, মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী—সব পেশাতেই যদি চোর-বাটপারের সংখ্যা বাড়তে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা কী হবে? বিগত ১৬ বছরে কোটি কোটি টাকা চুরি-লোপাট করে বিদেশে পাচার করা হয়েছে, রাজনীতিবিদের পিয়নের সাড়ে ছয়শো কোটি টাকা হয়ে যায়, তাতে কীভাবে একটি সুখী, সমৃদ্ধশালী দেশ হবে?’’

তিনি মন্তব্য করেন, ‘‘রাজনীতি করতে গিয়ে আমরা শুধু নিজেদের স্বার্থ দেখছি, এবং আমরা দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছি। যদি রাজনৈতিক নেতৃত্বে ভালো মানুষ আনতে পারি, তাদের নির্বাচিত করতে পারি, তবে আমরা সেই সুখী এবং সুন্দর বাংলাদেশ গঠন করতে পারব যেটি আমাদের লক্ষ্য।’’

গিয়াসউদ্দিন আরও বলেন, ‘‘ক্ষমতায় গেলেই শুধু মানুষের কল্যাণে কাজ করা যায় না, যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশ থেকে সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে।’’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম, সহ-সভাপতি ডিএইচ বাবুল, যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তু, জেলা নারায়ণগঞ্জ তরুণ দলের সভাপতি টি.এইচ তোহা, ১০নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক জসিম উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:১৯:০৩   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া
ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী
জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ