বর্তমান পরিস্থিতিতে আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে: ডিজি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান পরিস্থিতিতে আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে: ডিজি
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫



বর্তমান পরিস্থিতিতে আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে: ডিজি

নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে আমাদের অঙ্গীভূত আনসার সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানে দৃঢ় ভূমিকা পালন করছে। তারা হামলার সম্মুখীন হলেও সর্বদা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।’’ তিনি আরও জানান, বাহিনীটির ডিজিটালাইজেশন প্রকল্প বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এবং ৬০ লাখের ডাটাবেজ তৈরি সম্পন্ন হয়েছে।

মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘‘গত আগস্ট থেকে ১ লাখের কাছাকাছি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এই বাহিনীর সদস্যদের নিরাপত্তা কাজে সম্পৃক্ত করলে নিরাপত্তার হুমকি ঠেকানো সম্ভব। এবছর নির্বাচনের জন্য আরও ৮৫ হাজার সদস্য প্রশিক্ষণ নেবেন।’’

এছাড়া, তিনি বলেন, ‘‘দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা পূর্ণ করতে আমরা ৬০ লাখের জনবলের ১২০ লাখ হাতকে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে নিতে চাই।’’

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৭ ফিল্ড আর্টিলারী অধিনায়ক লে. কর্ণেল আরমিল রাজী, র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, এবং অন্যান্য আনসার সদস্যরা।

অনুষ্ঠান শেষে, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বন্দর উপজেলা কোম্পানি কমান্ডার মো. সামসুল হক দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন দলনেত্রী লিপি আক্তার, রূপগঞ্জের তারবো পৌরসভার ওয়ার্ড দলনেতা মো. আবু বক্কর সিদ্দিককে পুরস্কৃত করেন মহাপরিচালক।

বাংলাদেশ সময়: ২২:১৭:১৮   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ