পৌরপিতা আলী আহাম্মদ চুনকার ৪১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পৌরপিতা আলী আহাম্মদ চুনকার ৪১তম মৃত্যুবার্ষিকী আজ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫



পৌরপিতা আলী আহাম্মদ চুনকার ৪১তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে তার কবর জিয়ারত ও মিলাদের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে তার দেওভোগের বাড়িতেও।

এছাড়া বিভিন্ন মসজিদ ও মাদরাসাতেও মিলাদের আয়োজন রয়েছে বলে জানান তার পরিবারের সদস্যরা।

আলী আহাম্মদ চুনকা স্বাধীনতা পরবর্তী নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান। তিনি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগেরও সভাপতি ছিলেন।

এছাড়া, আলী আহাম্মদ চুনকার জেষ্ঠ্য কন্যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী তার পিতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সকলের নিকট আহ্বান করেছেন।

আলী আহাম্মদ চুনকা ১৯৩৪ সালে ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওয়াহেদ আলী, মাতার নাম গোলেনুর বেগম। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সকল আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন আলী আহাম্মদ চুনকা।

রাজনৈতিক পরিধির বাইরে গিয়ে বিভিন্ন ধর্মীয় সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার জনপ্রিয়তা সকলের কাছে ‘চুনকা ভাই’ হিসেবে পরিচিতি তৈরি করে।

বাংলাদেশ সময়: ১৩:১৯:০৯   ৫২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ