রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫



রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে ।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ৫.১ মাত্রার এ কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কি.মি. গভীরে। এর কেন্দ্র ছিল ভারতের কলকাতা থেকে ৩৪০ কি.মি. এবং ঢাকা থেকে ৫১০ কিলোমিটার দূরে।

আজকের এ ভূমিকম্প ওড়িশার পাশাপাশি কলকাতাসহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলেও অনুভূত হয়েছে। তবে, মাঝারি ধরনের এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫১   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ