কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১৩ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১৩ জনের যাবজ্জীবন
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক মনির মিয়া হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব এ রায় দেন। এ সময় আদালতে ১৩ আসামির সবাই উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবাই নিহতের আত্মীয়স্বজন।

মজিবুর রহমান, মোখলেছ, শামীম মিয়া, হাবিবুর রহমান, আরিফ, আমিনুল, কামরুল, রানা, ফাইজুল, মনির, হাদিস, রাশিদ ও শাহিন মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মীরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাই ও অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো।

২০২০ সালের ১০ এপ্রিল বিকেলে মজিবুর রহমানের নেতৃত্বে আসামিরা মনিরসহ আরও দুজনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়। মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিৎকাসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়। নিহত মনির ভাটিয়া-মীরপাড়া গ্রামের মৃত মো. গনি মিয়ার ছেলে।

এ ঘটনায় মনিরের ছোটভাই আইন উদ্দিন ১২ এপ্রিল রাতে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার ওসি-তদন্ত নাহিদ হাসান সুমন একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি ১৩ আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, যাদের নামে চার্জশিট দেয়া হয়েছে, তাদের সবার সাজা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৩৬   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
শিশু ফাহিমা হত্যা মামলার আসামি জাকিরের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ